মূল লেখায় যান
রিওয়ায়াহ
রিওয়ায়াহ

জনপ্রিয় বিষয়

আমাদের পরিচিতি

রিওয়ায়াহ একটি ইলমি ওয়েবসাইট। এখানে ইসলামের মৌলিক ও বিশেষ প্রয়োজনীয় বিষয়গুলোর উপর শরীয়াহ’র  আলোকে তথ্যবহুল আলোচনা ও বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করা হবে। বর্তমানে অনলাইনে ইসলাম নিয়ে নানা আঙ্গিকে কাজ করা হচ্ছে, আমরা নতুন কিছু করতে চাই না; সে সূত্রেই মুসলিমদের দীনি প্রয়োজনগুলোকে সামনে রেখে আমরা বিশেষভাবে কাজ করতে চাই। কারণ, আমরা মনে করি, এই ধারায় বিশেষজ্ঞ আলোচকগণ যত বেশি অংশগ্রহণ করবেন, ধারাটি তত বেশি সমৃদ্ধ ও পরিণত হতে থাকবে। আমরা হয়তো খুব বেশি কিছু পারব না; কিন্তু নিয়তের শুদ্ধতার সাথে একটি লেখা দিয়েও যদি উপস্থিত থাকতে পারি, তাহলে পরকালে তা মহান প্রভুর নিকট থেকে ফেরত পাব, এটুকুই আশা।

রিওয়ায়াহ দুই ধারায় কাজ করতে চায়

সরল ভাষায় ও ইতিবাচকভাবে মানুষের জন্য প্রয়োজনীয় ও মৌলিক জ্ঞান ও বিশ্লেষণ হাজির করা।

একাডেমিক পন্থায় ইসলামের পক্ষে জবাবি আলোচনা করা, এবং সমকালে মতবিরোধের জায়গাগুলোতে যথাসম্ভব ভারসাম্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করা।

এক্ষেত্রে রিওয়ায়াহ দেশি বিদেশি বিখ্যাত চিন্তক ও স্কলারদের পাশাপাশি বাংলাদেশে কম আলোচিত কিন্তু ভালো চিন্তক ও লেখকদের নিয়ে আসতে চেষ্টা করবে। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন।

পড়ুন, প্রচার করুন এবং আপনিও লিখুন!

আমাদের লেখক

নতুন লেখার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন

রিওয়ায়াহ প্রকাশিত নতুন লেখা সরাসরি আপনার ইমেইলে।

Riwayah: Newsletter

নতুন লেখা প্রকাশ হলে ইমেইলে জানানো হবে।